বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাটের বিশিষ্ট আইনজীবী আব্দুল হাই’র দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উজেলার বাগুলা গ্রামের আইনজীবী ও তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মোস্তফা মোর্শেদ তালুকদারের বাবা আব্দুল হাই তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার বাগুলা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোমীন চৌধুরী ফারুক, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, ডাঃ মোন্তাকিম সাহিদ, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।
পৌর শহরের দক্ষিন হাতুন্ডা (কলেজ রোড) বাসিন্দা এডঃ আব্দুল হাই তালুকদার (৬৫) গত শুক্রবার বেলা ১২টায় ঢাকায় তাঁর বড় ছেলে তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মোস্তফা মোর্শেদ তালুকদার এর বাসায় মারা যান। মুত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com