বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মিরাশী ইউনিয়নে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরাশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তাহমিনা আক্তারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। বিশেষ অতিথি ছিলেন, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদির, সুরুজ আলী, আব্দুল হামিদ, ফরিদ গাজী, গোলাম জাকারিয়া, সাংবাদিক ফারুক মিয়া, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com