বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে পৌরসভার ময়লা ফেলার গাড়ী বন্ধ করে দেওয়ার হুসিয়ারী এলাকাবাসীর

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৫৩৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ আগামী এক সাপ্তাহের মধ্যে শ্রীমঙ্গল সরকারী কলেজের সম্মুখ থেকে ময়লার ডিপো স্থানান্তর না করলে ময়লা ফেলার গাড়ী বন্ধ করে দেওয়া হবে। গতকাল বিকালে কলেজ রোডস্থ জোড়াপুল প্রাঙ্গনে এলাকাবাসীদের এক মতবিনিময় সভায় এ হুশিয়ারী দেন বক্তারা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারী কলেজের সম্মুখ হতে ময়লার ডিপো অপসারণ আন্দোলন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে ও যুব সংগঠক মোঃ তহিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, ডাঃ আব্দুল বাতেন, ডাঃ মহিউদ্দিন শিবলী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, প্রমুখ।
বক্তারা বলেন, পৌর সভার ময়লার ডিপোর পাশে বেশ কয়েকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ এই ময়লার ডিপো এখান থেকে সরানো জন্য দাবী জানিয়ে আসছে।  এ নিয়ে জেলা, উপজেলাসহ বিভিন্ন দপ্তরের একাধিকবার ম্মারকলিপি প্রদান করলেও এ কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাই তারা বাধ্য হচ্ছেন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে। তাই আগামী এক সাপ্তাহের মধ্যে শ্রীমঙ্গল সরকারী কলেজের সম্মুখ থেকে ময়লার ডিপো স্থানান্তর না করলে ময়লা ফেলার গাড়ী বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন। তারা কর্তৃপক্ষকে এ সময়ের ভিতর তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com