শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৫ ছাত্র আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ও স্কুলছাত্রসহ ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ সরকারী কলেজ এর অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের মিজান আহমেদ (২২) ও গজনাইপুর গ্রামের সবুজ মিয়া (২২)। বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে পৌছুলে ব্যাটারি চালিত একটি রিক্সার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৩ টার দিকে মোটর সাইকেলযোগে দেবাপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে যাচ্ছিলেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র  মনি আহমেদ, নাবিল আহমেদ ও ফাহিম আহমেদ। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আইনগাঁও নামকস্থানে পৌছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com