বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে হামলায় মহিলা আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছে। আশংখাজনক অবস্থায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল ছোবান ও মোঃ বাহা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ১২টায় বাহা মিয়ার পুত্র আমির হোসেন এর সাথে একই গ্রামের আব্দুল ছোবান মিয়ার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম (৫০) এর প্রায় ৪/৫ মাস পূর্বে দায়ের করা একটি মামলা নিয়ে বাকবিতন্ডা বাঁধে। বাকবিতন্ডার এক পর্যায়ে আমির হোসেন ও তার স্বজন জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে ৫/৬ জনের একদল যুবক প্রতিপক্ষের বসতঘরে প্রবেশ করে ওই মহিলাকে মারধোর করলে সে গুরুতর আহত হয়। পরে আশংখাজনক অবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com