শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে দুদক এর গণশুনানীতে দুদক কমিশনার (তদন্ত) ॥ সাধারণ জনগণ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৯৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানম, সিলেট রেঞ্জ উপ মহাপরিদর্শক মোঃ কামরুল আহসান (বিপিএম), সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলী প্রমুখ। গণশুনানী অনুষ্ঠানে মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। গণশুনানী হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের মোট ২৪টি অভিযোগ গ্রহণ করা হয় এবং সমাধানের আশ্বাস দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক কর্মকর্তা অংশ নেন।
এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ জনগণ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করতে ভয় পান। ভয় পেলে চলবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে অভিযোগ করতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com