রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ উপলক্ষে হবিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা’র সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, ডাঃ বিভাকর রায় প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com