বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পড়াঘর পাঠাগারের ঈদ সালামি হিসেবে বই উপহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পড়াঘর পাঠাগারের ব্যতিক্রমি উদ্যোগে ঈদ সালামি হিসেবে বই উপহার দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার কাজীরগাঁও গ্রামের ‘পড়াঘর’ পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৮ সাল থেকে ঈদ সালামি হিসেবে বই দেয়ার প্রচলন চালু করা হয়েছে। এ বছরও ঈদের তৃতীয় দিন কাজীরগাঁও শাহী ঈদগাহ মাঠে শিশু কিশোর ও তরুণদের মধ্যে একশ বই বিতরণ করা হয়েছে ঈদ সালামি হিসেবে। অনুষ্ঠানে ছিলেন না কোনো বিশেষ অতিথি ও বিশেষ মঞ্চ। গ্রামের মুরুব্বিরাই সালামি হিসেবে বই তুলে দেন সবার হাতে। মুরুব্বি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিউল আলম তালুকদার, কাজী মামুন মিয়া, কাজী অলিদ মিয়া, কাজী তৌহিদ মিয়া, পড়াঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার গোলাম রাব্বানী, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য কাজী সাজিম আহমেদ ও কাজী রায়হান। মূলত গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধের বই দেয়া হয় ঈদ সালামি হিসেবে। আগামী বছর দশ বছর পূর্ণ করতে যাচ্ছে এই ব্যতিক্রম কার্যক্রমটি। আয়োজকরা জানান আগামীতে আরো বেশি বই দেয়ার চেষ্টা থাকবে তাদের। শুধু কাজীরগাঁও না আশপাশের গ্রামেও ঈদ সালামি হিসেবে বই দেয়ার রীতিটা চালু করতে চায় পড়াঘর। পাঠাগারটির প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী বলেন,‘আমরা ছোট করে শুরু করেছিলাম। আস্তে আস্তে আমাদের এই উদ্যোগের খবরে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ঈদ সালামি হিসেবে বই বিতরণ করছেন। এটাই আমাদের প্রাপ্তি বা আনন্দ। বইয়ের চেয়ে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে আমার জানা নেই। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের গ্রামে একটি স্থায়ী পাঠাগার নির্মাণ করতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com