বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অজ্ঞান পার্টির কবল থেকে পালিয়ে রক্ষা পেল ৫ম শ্রেণির ছাত্র রাজু

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবল থেকে পালিয়ে এসে রক্ষা পেয়েছে রাজু রায় (১০) নামের ৫ম শ্রেণির এক ছাত্র। সদর উপজেলার ভাঙ্গারপুল থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে সদর থানায় পুলিশ হেফাজতে দেয়। রাজু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দেওয়াছড়া চা বাগানের রনি রায়ের পুত্র। সদর থানার হেফাজতে থাকা রাজু রায় এ প্রতিনিধিকে জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সে মায়ের কাছ থেকে ৬০ টাকা নিয়ে শমসেরনগর বাজারে আসছিল। এ সময় এক ব্যক্তি তাকে জুস খেতে দেয়। জুসের ঘ্রান নেয়ার সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিন সন্ধ্যায় তার জ্ঞান ফিরে এলে শায়েস্তাগঞ্জ জংশনে এক ব্যক্তির সাথে নিজেকে দেখতে পায়। এ সময় সে কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে পালিয়ে আসে এবং সিএনজিযোগে ভাঙ্গারপুল এলাকায় আসে। এরপর সেখানে ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয় গ্যারেজ মালিক আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে সদর থানায় নিয়ে আসে। রাত ৯টা পর্যন্ত এ রিপোর্ট লেখাকালে সে থানায় ছিল। ওসি ইয়াছিনুল হক জানান, কমলগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। অভিভাবকরা এলে তাকে ফিরিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com