বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাল্লাহাট বাজারের মার্কেটে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমাড়াখাইর বাল্লাহাট বাজারের মরিয়ম মার্কেটে গত সোমবার রাতে আধারে চুরি সংঘটিত হয়েছে। মার্কেটের দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার ধান নিয়ে যেতে সক্ষম হয়। এ চুরির ঘটনায় ওই মার্কেট ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে মার্কেটের মালিক আলিমুল ইসলাম জানান, তার মার্কেটের ব্যবসা প্রতিষ্টানে বার বার চুরির ঘটনা ঘটছে। কে বা কারা এই চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে তা তিনি বলতে পারেননি। তবে তিনি ধারণা করছেন তার মার্কেটের ব্যবসায়ীদের দোকান ছাড়তে বাধ্য করার জন্যই এ চুরির ঘটনা ঘটানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com