শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত ॥ বাহুবল বাজারের যানজট নিরসনের উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল বাজারের যানজট নিরসনের উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন। চলতি মাসের আইন-শৃংখলা কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃংখলা কমিটির সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগির, সমাজসেবা অফিসার জাহানারা পারভীন, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, আনসার ভিডিপি অফিসার মুজিবুর রহমান ও সমবায় অফিসার মমতাজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাহুবল বাজারে যানজটের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় পথচারীদের চলাচল নির্বিঘœ করতে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী। বক্তারা বলেন, বাহুবল বাজারের যানজট নিরসন করতে হলে স্থানীয় অটোরিকশা নেতৃবৃন্দ, বাজার কমিটি, অন্যান্য পরিবহণ সমিতি এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক পরিবেশে আলোচনা প্রয়োজন। এ ব্যাপারে সকল মহলের সাথে আলোচনাক্রমে আগামী এক মাসের মধ্যে বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সভায় উপস্থিত সূত্র জানিয়েছে। এছাড়া পবিত্র রমজান উপলক্ষ্যে বাজারে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com