বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল বাজারে দু’টি টেলিকম দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারে দু’টি টেলিকম দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান দু’টি থেকে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে বাজারের শিহাব টেলিকম ও মালেক টেলিকম নামক দোকানে। রোববার পুলিশ ও বাজারের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকান মালিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে চোরেরা বাহুবল বাজারের মালেক টেলিকম নামক দোকানের চালের টিন ও সিলিং খোলে চোরেরা ঘরে প্রবেশ করে দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ মালামাল এবং পার্টিশন কেটে পার্শ্ববর্তী শিহাব টেলিকম নামক দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ মোবাইল ফোনের সরঞ্জামসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে দোকান মালিকরা এসে বিষয়টি দেখতে পেয়ে বাজারের নেতৃবৃন্দ এবং বাহুবল মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে বাজার নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর উল্লেখিত দোকানটিতে আবারও চুরির ঘটনা ঘটে। সে সময় চোরেরা অনুরূপ পরিমাণ মালামাল চুরি করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com