বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় প্রবাসীসহ ৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৭৫৬ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুরে পুর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় প্রবাসীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রবাসী জাবেদ মিয়া (২৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল আলী ও রুহুল আমিনের সাথে একই গ্রামের ফজলু মিয়ার দীর্ঘদিন যাবত পুর্ব বিরোধ চলে আসছে। এরই জেরধরে গতকাল উল্লেখিত সময়ে ফজলু মিয়ার পুত্র প্রবাসী জাবেদ মিয়া বিদেশ যাওয়ার জন্য কেনাকাটা শেষে নোয়াপাড়া বাজার থেকে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাবেদ মিয়ার উপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com