বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভারতে ১৭ বছর ধরে দিনে ২ রুপি বেতনে চাকরি করছেন রবি কুমার

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ গত ১৭ বছর ধরে তামিলনাড়ুর পশুপালন দপ্তরে ঝাড়ুদারের কাজে কর্মরত। কিন্তু এখনও স্থায়ী কর্মীর মর্যাদা পাননি। পাশাপাশি এত বছরে দিনপ্রতি ২ রুপি নিয়েই কাজ করে যাচ্ছিলেন এম রবি কুমার।
কিন্তু আর নয়। অবিলম্বে তাঁকে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে মাদ্রাজ হাই কোর্টের দারস্থ হলেন ওই ব্যক্তি। দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ী না করে সহকারী পদে নতুন লোক নিচ্ছে দপ্তর। বৃহস্পতিবার ওই ব্যক্তির পিটিশনের ভিত্তিতে বিচারপতি ১৯ এপ্রিলের পর ওই দপ্তরের জারি করা সহকারীর পদে নিয়োগ দেওয়ার ইন্টারভিউ নেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে। মামলাটি বর্তমানে হাই কোর্টে বিচারাধীন।
নিজের অভিযোগে তিনি জানিয়েছেন, ছোট থেকেই দরিদ্র পরিবারে মানুষ ছিলেন। তাই তিনি বেশি দূর পড়াশুনা করতে পারেননি। পরিবার চালানোর জন্য কাজে ঢুকেছিলেন। ২০০০ সালের ২০ জুলাই থেকে তিনি এরোদে জেলার ভেল্লোদুর এই পশুপালন কেন্দ্রে ঝাড়ুদারের কাজ করছিলেন। তখন থেকে এখনও পর্যন্ত মাসে ৬০ রুপি অর্থাৎ প্রতিদিন মাত্র দু’রুপি। রবি কুমার ভেবেছিলেন দু’বছরের মধ্যেই তিনি স্থায়ী কর্মী হয়ে যাবেন। কিন্তু সেটা হয়নি। এর মধ্যেই দপ্তরের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, দপ্তরে সহকারী পদে নতুন লোক নেওয়া হবে। কিন্তু রবি কুমারকে স্থায়ী করার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও জানান, দপ্তরে কর্মরত আরও অনেক অস্থায়ী কর্মী রয়েছেন যাঁরা কিনা স্থায়ী হওয়ার যোগ্য ছিলেন। তা সত্ত্বেও দপ্তর এই নতুন লোক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও তামিলনাড়ুর ওই পশুপালন দপ্তরটি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকেই ওই ব্যক্তির নাম সুপারিশ করা হয়নি। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার পরিবর্তে, নতুন লোক নেওয়া হচ্ছে। এই অমানবিক ঘটনার প্রতিবাদেই আদালতের দ্বারস্থ হয়েছেন রবি কুমার। তাঁর দাবি, অবিলম্বে তাঁকে ওই দপ্তরের সহকারী পদে যেন নিয়োগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com