বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের ডাকাত সর্দার দীপকের সহযোগি সোহাগ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী ডাকাত সর্দার দীপক রায়ের অন্যতম সহযোগি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সোহাগ মিয়া (২৫) কে ছিনতাইয়ের ঘটনায় আটক করেছে জনতা। গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় তাকে আটক করে। এ সময় ডাকাত সর্দার দীপক, সুহেল ও তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, গতকাল ওই সময় যশেরআব্দা নোয়াহাটি গ্রামের বাবুল সরকারের পুত্র ডাকাত সর্দার দীপক রায় ওরপে সাজু তার সহযোগি সোহাগ ও উমেদনগর গ্রামের তোতা মিয়া ওরপে কিতাব আলীর পুত্র। দীপক ও সোহাগসহ অন্যদের নিয়ে কামড়াপুর ব্রীজ এলাকায় টমটম আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। তখন দীপকসহ অন্যরা পালিয়ে গেলেও সোহাগ জনতার হাতে আটক হয়। পরে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দীপক ও সোহাগের নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই এবং ধর্ষনসহ অপরাধ সংঘটিত হচ্ছে। তাদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি দীপককে ধরতে গিয়ে সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com