বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাগরদিঘি পূর্ব পাড় মহল্লায় তোতা মিয়া (২০) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কাঁচা মিয়ার পুত্র। গত সোমবার রাত ১০টার দিকে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে পরিবারের লোকজন বাড়ির পুকুর পাড়ে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বানিয়াচং থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তোতা মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে এ ঘটনা ঘটেছে। বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com