বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইকরামে প্রাইমারী স্কুলের ছাত্রদের মারামারিতে ৫ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে হাজী আতাউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দল ছাত্রের মারামারিতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত সোহাগ শিকদার (৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সময় শ্রেনি শিক্ষকের জন্য অপেক্ষা করছিল। এ সময় ওই এলাকার তারা সিকদারের পুত্র সোহাগ সিকদার ও একই এলাকার চনু মিয়ার পুত্র মিলন মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই ছাত্রের পক্ষ নিয়ে অপর ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫ জন আহত হয়। অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের শিক্ষকরা সময় মতো বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা প্রায়ই মারামারিতে লিপ্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com