শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সম্মাননা স্মারক, স্কুল ড্রেস ও মিড ডে মিল বক্স প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা মাঠে পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও বাবুল মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সচিব দূর-রে-শাহওয়াজ, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, আলেয়া বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, রেলওয়ে কলোনী স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেরা ছালেক।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, হারুনুর রশিদ তালুকদার, আবিদুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ, পৌর সচিব মাহবুবুর রহমান পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী কাজী আবু ওবায়েদ প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে স্কুল ড্রেস, মিড ডে মিল বক্স বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিক, স্কুল শিক্ষার্থী, শিক্ষকসহ হাজার হাজার পৌর নাগরিক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com