বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন ॥ সুজন আহ্বায়ক রুবেল সদস্য সচিব

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৭৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তাঁতীলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বানিয়াচং উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মোঃ মোশারফ হোসেন সুজনকে আহ্বায়ক এবং শেখ সাইদুর রহমান রুবেলকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও সাবেক ভিপি মোঃ মুদ্দত আলী, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন। কমিটির যুগ্ম আহ্বায়করা হলো আশিকুর রহমান রাসেল, হাবিবুর রহমান, কাউছার আহমেদ, মোঃ নুর আলী, মোঃ জুয়েল রহমান, ইকবাল হোসেন খান পিন্টু, রাসেল ইসলাম, সরোয়ার আহমেদ শুভ, দেওয়ান রিমন আহমেদ, মোঃ পারভেজ হাসান, বদরুল মিয়া, আসকির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান, জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুুব সাদীক উজ্জল, জেলা তাঁতীলীগ নেতা সাজু নাছের চৌধুরী, কামাল হোসেন সিমন, শামীম আহমেদ মহসিন, আনসার আহমেদ পলাশ, মিজানুর রহমান জসিম, নবীগঞ্জ তাঁতীলীগের আহ্বায়ক ফারুক মিয়া, যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ চৌধুরী, সদস্য সচিব প্রণব দেব, চুনারুঘাট উপজেলা আহ্বায়ক খন্দকার কবির, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট আবুল কাসেম, সদস্য সচিব আব্দুল আলীম, এডঃ আহম্মদ আলী প্রমূখ।
উক্ত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ মুদ্দত আলী ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com