বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের মহব্বতপুরে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হাওর এলাকার মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় সাড়ে ৪শ। এ স্কুলে আসা যাওয়া করতে সাকোঁ ব্যবহার করতে হতো। এ সাকোঁ দিয়ে গ্রামবাসীও চলাচল করতেন। এতে সবার দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জেনে এমপি কেয়া চৌধুরী ব্রীজ নির্মাণে বরাদ্দ নিয়ে আসেন ২০ লাখ টাকা। বরাদ্দক্রমে ব্রীজের নির্মাণ শেষ। তাই বৃহস্পতিবার তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ ব্রীজটি উদ্বোধন করেন।
সেই সাথে মহব্বতপুর গ্রামের নিকটবর্তী বক্তারপুর গ্রামে এমপি কেয়া চৌধুরী একটি ব্রীজ নির্মাণে ২৬ লাখ টাকা বরাদ্দ এনে দেন। শুধু তাই নয় এ গ্রামের রাস্তার জন্য বরাদ্দ এনে দিয়েছেন ১ কোটি টাকা। এসব কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। ব্রীজ ও রাস্তার নির্মাণ দ্রুত শেষ হচ্ছে। এসবের নির্মাণ কাজ শেষ হলে বিভিন্ন গ্রামের হাজার হাজার লোকের পথচলায় নতুন দিগন্ত তৈরী হবে।
এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধন করতে গেলে শত শত গ্রামবাসী এমপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেয়। গ্রামবাসীর ফুলের ভালবাসায় সিক্ত এমপি কেয়া চৌধুরী আয়োজিত সভায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এসব উন্নয়ন। উন্নয়ন নিয়ে আর ভাবতে হবে না। আমাকে শুধু তথ্য দেন। আমি নেত্রীর কাছ থেকে উন্নয়ন এনে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com