বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সিকান্দরপুর গ্রামে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আলী হোসেন (৪৫), নুর উদ্দিন (৪৮), সাহেব আলী (৩০), শওকত আলী (২৫), সফররাজ (৫০), সুফিয়া বেগম (৩০) ও সুফি মিয়া (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নুর উদ্দিনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে সাহেব আলীর বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com