বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর মজলিশপুরে গ্রামের লছ মিয়ার আস্তানা থেকে গৃহকর্মী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে লেছু মিয়ার আস্তানা থেকে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। আদালতের নির্দেশে গত মঙ্গলবার গভীররাতে সদর থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ লেছু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় গৃহবধু শারমিনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা যায়, ১০ বছর আগে সদর উপজেলার সুলতানশী গ্রামের আঙ্গুর আলীর কন্যা শারমিন আক্তার (২৫) কে বিয়ে দেয়া হয় মজলিশপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র লেছু মিয়ার সাথে। বিয়ের পর থেকেই লেছু মিয়ার প্রকৃত রূপ প্রকাশ পায়। সে কারণে অকারণে যৌতুকের জন্য শারমিনকে মারপিট করে। এক পর্যায়ে শারমিনের পিতা জমি বিক্রি করে ২ লাখ টাকা লেছু মিয়াকে প্রদান করেন। এরপরও লেছু মিয়ার পাষান হৃদয়ে শারমিনের জন্য মায়া হয়নি। এক পর্যায়ে লেছু মিয়া ডাকাতিসহ বিভিন্ন অপরাধের জড়িয়ে পড়ে। সম্প্রতি শারমিনকে যৌতুকের জন্য মারপিট করে বাড়িতে আটকে রাখে। বিষয়টি শারমিন তার পিতা আঙ্গুর আলীকে জানায়। তিনি গত মঙ্গলবার আদালতে মামলা দায়ের করলে আদালত শারমিনকে উদ্ধারের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com