মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। উপজেলার মোট ১৪৮টি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকু রহমান জানান, ২০১০ সালে পাইলট প্রকল্প হিসেবে দেশব্যাপী এ নির্বাচন শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সাল থেকে তা নিয়মিতভাবে চলে আসছে। এ উপজেলা বিদ্যালয়ে একযোগে ভোটগ্রহণ করা হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ে ৭ জন করে সদস্য নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে তারা কেবিনেট গঠন করবে এবং তারা বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভোটার হিসেবে গণ্য হয়।
মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা যায় সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে শিশুরা তাদের নিজেদের ভোট দিচ্ছে। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাত্রদের মধ্য থেকে একজন নির্বাচন কমিশনার, ২ জন সহকারী নির্বাচন কমিশনার, ১ জন প্রিজাইডিং অফিসার, ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬ জন পোলিং অফিসার ও ১ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com