বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলের করাঙ্গী নদীর উপর ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের জামে মসজিদের নিকটে করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই। গত শুক্রবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি, মোঃ আব্দাল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কুমার কর্মকার, ইলিয়াছ আখঞ্জি, ঠিকাদার সাইদুর রহমান, সাতকাপন ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী নারায়ণ চন্দ্র পাল, আয়াত আলী, আব্দুল হান্নান, জুনায়েদ আহমদ, হাজী আবিদ আলী, মামুনুর রশীদ, রাজু, প্রভাষক ইয়াকুত মিয়া, নবী হোসেন, মেম্বার আজিম উদ্দিন, মেম্বার আব্দুল মজিদ সহ এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজ। উল্লেখ্য, এই ব্রীজের অভাবে ভেড়াখাল গ্রামবাসী যুগ যুগ ধরে দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়ায় উপজেলা চেয়ারম্যান সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com