বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দাবীপরে কেন্দ্রীয় কর্মসূচী পালনে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জোট-মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প গড়ে তোলা, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, অনাচার, সাম্প্রদায়িকতা প্রতিহত করা, ফসলের ন্যায্য দাম আদায় করা, গ্রাম শহরের গরীব মানুষের রেশনের ব্যবস্থা চালু করা, আদিবাসী-বস্তিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ বন্ধ করা, পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা, সুন্দরবন বাঁচাও এবং সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা রুখার দাবীতে শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচী পালনের অংশ হিসাবে গতকাল বুধবার স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে বিকাল ৫টায় পথসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ। বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম নেতা কমরেড মোহাম্মদ আলী প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- শ্রমিক নেতা মোঃ আঃ সালাম, মোঃ সাহেব আলী, মাসুদ পারভেজ, জয়দ্বীপ দাশ, দিলীপ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ লুটপাটের রাজনীতির বিপরীতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে বামধারার রাজনীতিকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের শক্তিকে ক্ষমতায় বসানোর আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com