বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত-শেখ বশির আহমেদ

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শিক্ষকদের প্রতি আনুগত্য, বড়দের প্রতি সম্মান, ছোটদেরকে ¯েœহ করা এ অভ্যাসটুকু ছাত্র জীবনেই গড়ে তুলতে হবে। আজকের ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যত কর্ণধার। অতএব তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে। গতকাল বানিয়াচং সিনিয়র ফাযিল মাদ্রাসার পি.টি.এ শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ এ কথাগুলো বলেন। মাদ্রাসার শিক্ষক মাওঃ মজিবুর রহমান এর সঞ্চালনায় ও পিটিএ কমিটির সভাপতি সৈয়দ মুজাহিদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সহ-সভাপতি আবু সাইদ, উপাধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, ইংরেজী প্রভাষক সাইদুর রহমান, দাখিল পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আরিফুর রহমান ও শাহিনুর রহমান। পরে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ মোনাযাত করা হয়। মোনাযাত পরিচালনা করেন মাওঃ আতাউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com