বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে অনিদিষ্টকালের পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের ধর্মঘট

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫০৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসায়ী সমিতির ডাকে অনিদিষ্টকালের ধর্মঘট চলছে।
পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার এবং বেপোরোয়া ভাবে গাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরে ক্ষতি পূরনের দাবীতে শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসাযী সমিতি ধর্মঘট পালন করছে।
সকাল থেকে শ্রীমঙ্গলে সকল স্থানীয় পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এছাড়া শহরের প্রায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও ছুটির দিন এবং ঘন কুয়াশার জন্য রাস্তায় সাধারণ মানুষ কম রয়েছেন। তবে শ্রীমঙ্গল পর্যটন এলাকা হওয়ায় পর্যটক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ ষ্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com