বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে অসুস্থ্য বিরল বাঁশ ভাল্লুক এখন চিকিৎসাধীন

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৭৯৩ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে বিলুপ্ত প্রায় একটি বাঁশ ভাল্লুক।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ফাউন্ডেশনের সহকারী পরিচালক সজল দেব এর সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহেরপুরে লোকালয়ে এই বাঁশ ভাল্লুকটি ধরা পড়ে। খবর পেয়ে সিলেট বন বিভাগ সেখানে গিয়ে মাথায় গুরুতর আহত অবস্থায় ভাল্লুকটিকে উদ্ধার করে। পরে মঙ্গলবার বিকেল ৩টায় মৌলভীবাজার বন বিভাগ এর মাধ্যমে শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে ভেটেরিয়াম সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম প্রাণীটির চিকিৎসা প্রদান করেন। এবং প্রাণীটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাগাদ বাঁশ ভাল্লুকটি সুস্থ্য হতে পারে সে বিষয়ে বলতে পারছেন না চিকিৎসকরা।
বাঁশ ভাল্লুক (বৈজ্ঞানিক নাম অৎপঃরপঃং ইরহঃঁৎড়হম)। এটি সাধারণত সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এর গভীর জঙ্গলে এই প্রাণীটি বাস করে। এর লেজ প্রায় ৩ ফুট লম্বা হয়ে থাকে। এবং লেজের সামনের ভাগ দিয়ে যেকোন বস্তু আকড়ে ধরতে পারে। এটি গেছো স্বভাবের এবং এটি সর্বভুক প্রাণী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com