শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৪৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার সকালে সারাদেশের ন্যায় কোমলমতি শিশুদের মাঝে নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম, শিক্ষিকা হাছনা খানম, শিক্ষিকা শুক্লা পাল, অঞ্জলী রানী দাশ, জবা দাশ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাফিজ মিয়া, প্রবীর দেব, নারায়ন চক্রবর্ত্তীসহ অভিভাবকবৃন্দ। উল্লেখ্য সদ্য প্রকাশিত পিএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শতভাগ উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com