বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৯০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে মাসব্যাপী বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার সন্ধায় পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদ। এতে বক্তব্য রাখেন ডাঃ নুরুল ইসলাম, এসসি কলেজের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, কবি ফাহমিদা আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ, পাঠাগারের সদস্য হুমায়ূন কবির চৌধুরী, ফয়সল আহমেদ, জাহিদুল হক সেলিম, এমরান ঠাকুর চৌধুরী, আব্দুল কাইয়ূম প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও প্রধান আলোচক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com