শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর নবগঠিত হবিগঞ্জ পৌর কমিটি এক পরিচিতি সভা গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবগঠিত হবিগঞ্জ পৌর কমিটির সভাপতি বাবু ভূপিকা রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডঃ বাবু রনজিত কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, কমরেড হীরেন্দ্র দত্ত, এডঃ মানবেন্দ্র দাশ, এডঃ মুরলী ধর দাশ, এডঃ রনধীর দাশ, আশুতোষ অধিকারী, স্বপন লাল বণিক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌর কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবু শ্রীমন্ত রায়, সাংগঠনিক সম্পাদক বাবু কৌশিক আচার্য্য পায়েল। সভায় আরো বক্তব্য রাখেন, বাবু সুধাংশু তালুকদার, বাবু নিশিকান্ত দাশ, বাবু সুধাংশু দাশ, পংকজ কুমার দাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ধ্র“বজ্যোতি দাশ টিটু। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব কুমার রায়। সভার শুরুতে গীতা পাঠ করেন সুধীন আচার্য্য। সভায় বক্তাগণ নবগঠিত পৌর কমিটিকে স্বাগত জানিয়ে দাবী আদায়ের জন্য বলিষ্ট ভূমিকা পালনের জন্য এবং আগামী ৩১শে ডিসেম্বর অবস্থান কর্মসূচী ও আগামী ২১শে জানুয়ারী ২০১৭ জেলা শাখার সম্মেলনকে সফল করার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com