বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওজনে ধান বেশি নেয়ায় বানিয়াচংয়ের ২ ব্যক্তিকে আটক করে গণধোলাই

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওজনে কৃষকদের কাছ থেকে ধান বেশী নেয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে উত্তম মধ্যম দেয়া হয়েছে। গত বুধবার হবিগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হচ্ছে-বানিয়াচঙ্গ উপজেলার কুশিয়ারতলা গ্রামের করম আলী পুত্র কাছম আলী ও একই গ্রামের বাচ্চুু মিয়া। এলাকাবাসী জানান, বুধবার দুপুরে গজারিয়াকান্দি গ্রামের আউয়াল মিয়া বাড়ীতে কাছম আলী ও বাচ্চু মিয়া ধান ক্রয় করেন। ধান মাপার সময় আব্দুল আউয়ালের সন্দেহ হয়। এ সময় আব্দুল আউয়াল ধান মাপা বন্ধ করে ৫ কেজির ওজনের পাথরটি অন্য স্থানে নিয়ে ওজন করে আড়াই শ গ্রাম বেশি পান। এসময় তাদের আটক করে এলাকাবাসী গণধোলাই দেন। পরে খবর পেয়ে কুশিয়ার তলা গ্রামের মুরুব্বীয়ানরা তাদের সালিসের আশ্বাস দিয়ে ছাড়িয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com