বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গতকাল বিকাল ৪টায় ২নং পূর্ব বড়ভাকৈর  ইউপি শাখার বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ  ও তালামিযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে এক বিশাল র‌্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র‌্যালীটি বাজার প্রদক্ষিণ করে স্থানীয় কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসায় আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২নং ইউ পির আল-ইসলাহ সভাপতি হাজী মোঃ খোকা মিয়া। পরিচালনায় ছিলেন ২নং ইউ পি তালামিযের সভাপতি মোহাম্মদ সাহিদ আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আল-ইসলাহ এর সদস্য ও কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা তালামিযের অফিস সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার তালামিযের প্রচার সম্পাদক সোহেল মিয়া। বক্তব্য রাখেন ২ নং ইউ পির আল-ইসলাহ সহ সভাপতি ডঃ সাজ্জাদুর রহমান, ২ নং ইউ পির সাধারণ সাপাদক ডঃ একলিমুর রেজা, ২ নং ইউ পির সাংঘঠনিক সম্পাদক মাওঃ কাজী গোলজার আহমদ, ২নং ইউ পির তালামিযের সহসভাপতি মোঃ লোকমান আলী, ২নং ইউ পির সাধারণ সম্পাদক বদরুল আলম জুয়েল, সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সস্পাদক আঃ ওমর, মিছবাহ মিয়া, মুরশেদ মিয়া, জমির হোসেন, জাকারীয়া, হাদিস শিকদার, হোসাইন আহমদ, মহসিন আহমদ, হুমায়ুন আহমদ, বদরুল মিয়া, মহশিন মিয়া, আল-আমিন, কবির হোসেন, তারেক মিয়া, বিল্লাল, মিলকান, এমরান এবং আল- ইসলাহ এর সুজাত মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com