বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিত করণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গতকাল বৃহস্পতি বার বিকাল ৪ ঘটিকার সময় বুল্লা বাজারে অস্থায়ী প্রেস ক্লাব কার্যালয়ে বর্তমান সরকারের উন্নয়নে সাফল্য বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা, সমাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, শিশু ও নারী উন্নয়ন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নারীদের ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার সিরাজদ্দৌলা খান বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ ঘটনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। এই সরকার খাদ্য বান্ধব সরকার, দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল, ভিজিডি, ভিজিএফ এর মাধ্যমে চাউল বিতরন করছে। সরকার ভয়স্ক ভাতা, প্রতিবদ্ধি ভাতা, বিধাব ভাতা, মাতৃত্ব ভাতা চালু করেছে। তাই জনগনকে সচেতন করতে হলে গনমাধ্যম কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার জন্য পত্রিকায় সংবাদ প্রচার করার আহ্বান জানান। অনুষ্টানে বক্তব্য রাখেন আলী নেওয়াজ, বাহার উদ্দিন, আবুল কাসেম, আশীষ দাশ, রফিকুল ইসলাম, বিল্লাল আহমেদ, মহসিন সাদেক, রিপন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com