বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১১টায় ৯নং রাণীগাও অফিস মাঠে হত দরিদ্রের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাণীগাও ইউনিয়ন চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী ফারুক, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল, সেক্রেটারী আঃ মালেক, সাবেক সেক্রটারী সৈয়দ আলী, খোকন মিয়া, চন্দ্র কুমার, রাণীগাও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণের পরে রাণীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ শাসনে সাফল্য ও উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত নাজমুল হাসান, রাণীগাও স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মীর আয়ূব আলী, কেন্দ্র হল সুপার মাস্টার ইকবাল আহমেদ, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, ওয়াহিদুল ইসলাম জিতু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com