বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পৃথক অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৪৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের দিদার হোসেনের ছেলে আসাদুজ্জামান রুমন (২০) কে ৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌর শহরের ক্রসরোড নামক রাস্তার ভিতরে আসাদুজ্জামন রুমনকে আটক করে তার দেহ তল্লাশী করে ৯ পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ কেজি গাঁজাসহ সাতছড়ি রাস্তায় ফেলে রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ২০ কেজি গাঁজা উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com