বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে নবান্ন ও পিঠা উৎসব পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নবান্ন ও পিঠা উৎসব পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার খোয়াই নদীর ব্রিজ সংলগ্ন পাকুড়িয়া গ্রামের কৃষি জমিতে আমন ধান কেঁটে ১লা অগ্রহায়ন ১৪২৩ বাংলার নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। এ উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নূরুল আমিন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ, এড. মোস্তাক আহমেদ, যুবলীগ নেতা কাউছার আহমেদ, চুনারুঘাট কৃষি সম্প্রসারণ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবান্ন উৎসব উপলক্ষে আমন ব্রি-ধান-৪৯ কেঁটে এবং নতুন ধানের চাউল দ্বারা তৈরি পিঠা খাওয়ার মধ্যে দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে। চাঁন মিয়ার বাড়িতে পিঠা ও নবান্ন উৎসবে বাউল শিল্পী গৌরাঙ্গের পরিবেশনায় কৃষকদের উদ্দেশ্যে কৃষি ভিত্তিক বাউল গানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com