শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শ্রীমঙ্গল র‌্যাবের অভিযানে ২টি আগ্নেয়ান্ত্রসহ ২ জন আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ কমলগঞ্জ উপজেলার শহীদ নগর বাজার থেকে দুই রাউন্ড গুলিসহ একটি সর্টগান, ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক rab-pic-2এএসপি মাঈন উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক এক প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রক্রেতা সেজে একটি সিএনসজি থেকে দেড়টার দিকে শহীদ নগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জেলার রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মোচ্ছাব্বিরের ছেলে সোয়েব আহমদ (২২) ও রাজনগর উপজেলার তারা পাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৮)। তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com