বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা লামাতাশী ইউনিয়নের ছোয়াপুর গ্রামে সিএনজি চালকের যুবতী কন্যাকে গণধর্ষণ করেছে একদল লম্পট। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের জনৈক ব্যক্তির কন্যা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ধর্ষিতার পিতা জানান, একই গ্রামের হারুন মিয়া (২০) নামে এক যুবক প্রায়ই তার যুবতী কন্যাকে উত্যক্ত করতো। বিষয়টি তার কন্যা তাকে জানালে তিনি এলাকার মুরুব্বীদের কাছে বিচার প্রার্থী হন। এরপর থেকে হারুন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত মঙ্গলবার ওই সময় হারুন মিয়া, আব্দুল কাইয়ূম ও সফিক মিয়া গামছা দিয়ে মুখ বেঁধে ওই যুবতীকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে ধান ক্ষেতে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। উভয় ধর্ষক একে অপরের খালাত ভাই বলে জানিয়েছে ধর্ষিতার পরিবার। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, ভিকটিমসহ পরিবারের সদস্যরা থানায় এসেছিল। মেয়েটিকে হবিগঞ্জ সদর হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এজাহার দাখিল করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com