বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ক্ষতিগস্ত এলাকা পরিদর্শনে আওয়ামীলীগ প্রতিনিধি দল

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাবা শরিফের ব্যঙ্গচিত্র ফেইসবুকে পোষ্ট করে ধর্মীয় অনুভুতিতে আঘাতের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এ ঘটনাকে পুঁজি করে মাধবপুরের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে হামলা ভাংচুর এবং লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সড়ক ও জনপথ ডাক বাংলোতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামেশ রঞ্জন করের সভাপতিত্বে এক জরুরী সভায় এ দাবি জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান আরিফুর রহমান, নাসির খান প্রমুখ। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরির্দশন প্রতিনিধি দলের সদস্যরা হলেন কামেশ রঞ্জন কর, মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, শ্রীদাম দাশগুপ্ত, আঃ আহাদ ফকির ও আইয়ুব খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com