শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

নবীগঞ্জে আ.লীগ নেতা সমাজসেবক ডাঃ মোস্তফা কামাল আর নেই

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল আর নেই (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তার বাড়ি উক্ত ইউপির রামপুর গ্রামে। মরহুমের জানাযার নামাজ গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় স্থানীয় মিলনগঞ্জ পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এতে অন্যান্যর মধ্যে উপস্থি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুতের পরিচালক এডভোকেট ফারুক আহমদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, করগাওঁ ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, এডভোকেট লুৎফুর রহমান, নবীগঞ্জ পত্রিকা এজেন্ট মোশাহিদ আলী, ডাঃ শাহনেওয়াজ আল মামুন, জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মিনিবাস মালিক সমিতি নেতা মাহবুবুল আলম সুমন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, আলফু মিয়া, সামছুদ্দিন মিয়া, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, যুবলীগ নেতা স্বাধীন, দিলবর মিয়া, বুলবুল আহমদ, আব্দুল মুহিত, মরহুমের বড় ভাই ডাঃ মনর মিয়া প্রমূখ।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পাশ্ববর্তী গ্রামে একটি শালিসে ছিলেন। সেখানেই তার বুকে ব্যথা অনুভব করে বাড়ি ফিরে আসেন। ঔষধ ও ভাত খাওয়ার পরও তার বুকের ব্যথা না কমায় রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর রাত ৩টার দিকে মৃত্যুর খোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। ৮ ভাই-বোনের মধ্যে ডাঃ মোস্তফা কামাল সকলের ছোট। তিনি সার্বক্ষণিক মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছেন। তিনি মৃত্যুর পুর্ব মুহুর্তেও মিলনগঞ্জ বাজার সমিতির সভাপতি ও ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com