বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুরে বাস-ম্যাক্সি সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে বাস-ম্যাক্সি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মাঝে একজন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, অলিপুর প্রাণকোম্পানীর একটি বাস শ্রমিক নিয়ে কোম্পানীতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ম্যাক্সির সাথে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী (৪০), জালাল মিয়া (৩০) ও রেজিয়া আক্তার (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আশংকাজনক অবস্থায় মোহাম্মদ আলীকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাণ কোম্পানীর শ্রমিকদের অভিযোগ প্রায়ই হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com