বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুচিউড়ায় টমটমের ধাক্কায় স্কুল ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুচিউড়ায় টমটমের ধাক্কায় মামুন মিয়া (১১) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। সে রায়দর গ্রামের ফজল মিয়ার পুত্র ও মোজাহের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মামুন দরকারি কাজে সুচিউড়া গ্রামে যায়। রাস্তা দিয়ে হেটে যাবার সময় পেছন থেকে একটি টমটম তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তার বলছেন, তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com