বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির এক শিক্ষার্থী এক মাস যাবত নিখোঁজ রয়েছে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তার পিতা মাতা তাকে বিভিন্ন স্থানে খোজাঁখুজির পরও না পেয়ে গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মাওলানা মুজিবুর রহমান চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের জামেয়া ইসলামিয়া আরাবিয়া গোয়াছপুর মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ১ম ছেলে মোঃ আশিকুর রহমান (১৪) মাদ্রাসায় তার কাছে থেকে লেখাপড়া করতো। সে ৯ম শ্রেণির ছাত্র ছিল। গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় সে তার পিতার কাছ থেকে ছুটি নিয়ে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু ঐদিন সে বাড়িতে যায়নি। তারা বিষয়টি জানতে পেরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে একমাস ধরে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। এ বিষয়ে বৃহস্পতিবার তার পিতা মাওলানা মুজিবুর রহমান চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন। তার চাচাতো ভাই একই মাদ্রাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান জানান, সে এর আগেও দুবার বাড়ি থেকে হারিয়েছিল। পরে যথাক্রমে ২দিন ও ৪ দিন পর তাকে বিভিন্ন স্থান থেকে খুজে আনা হয়। তখন তারা ধারণা করেছিল তাকে জ্বিনে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com