বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রপিক্ষের হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা মনিশ রঞ্জন দাশের স্ত্রী বিনা রানী দাশ (৫০) আহত হয়েছে। গত বুধবার রাত প্রায় ১০টার দিকে জয়ন্ত গোপের হামলায় তিনি আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, করগাওঁ ইউনিয়নের বড় সাকুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিশ রঞ্জন দাশ প্রায় দু’বছর যাবৎ স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে কেলী কানাইপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বুধবার রাত ১০ টার দিকে পুর্ব আক্রোশে ওই গ্রামের সাবেক কাউন্সিলর’র চাচা জয়ন্ত গোপসহ ২/৩ জন লোক উক্ত মহিলা’কে এলোপাথাড়ি মারপিট করে। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com