বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে লাল সবুজের বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভা শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ঝুনু আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম নোমান, করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, যায়যায়দিন প্রতিনিধি হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রশিদপুর গ্যাস ফিল্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান, সহাকারী শিক্ষক আমজাদ হোসেন, দশম শ্রেনীর ছাত্রী লিমা আক্তার, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য রোমান মিয়া, রিয়াদ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকল ছাত্রীদেরকে ১৮ বছরের আগে বিয়ে নয় বলে শপথ বাক্য পাঠ করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com