বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুর শিল্প এলাকার তিন হোটেলকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকার তিন হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নেতৃত্বে অলিপুর শিল্প এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল পরিচালনার কাগজপত্রে ত্র“টি থাকায় আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, হোটেল শেরাটন এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, তৃষা হোটেলকে ৩ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের সাথে থাকা শায়েস্তাগঞ্জ থানার এএসআই জুলহাস উদ্দিন। এ সময় শায়েস্তাগঞ্জ ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com