বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কদুপুরে সংবর্ধনা সভায় এমপি মজিদ খান ॥ বঙ্গবন্ধুর সোনার বাংলাকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করা হবে

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় কদুপুর বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
কদুপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মামুন মিয়ার সভাপতিত্বে ও শেকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ শওকত আরেফিন সেলিম, বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ফরিদ আহমদ, আব্দুল মোছাব্বির তালুকদার, হারুন মিয়া, আঙ্গুর মিয়া, তালেবর মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, শীঘ্রই জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com