শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে ৫শ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো ছফিনা-নুর ফাউন্ডেশন

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে চুনারুঘাটে ছফিনা-নূর ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ছফিনা-নুর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাষ্টারের সভাপতিত্বে ও মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আবদুস ছামাদ আজাদের পরিচালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক সজল দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন্নাহার, পাইকপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, উবাহাটা ইউপির চেয়ারম্যান রজব আলী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন। বক্তব্য রাখেন, চন্দ্রমলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার সিংহ, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ পাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাাফিজুর রহমান রিপন, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী ফাহমিদা আলম তৃনা। অনুষ্টানে উপজেলার সব ক’টি শিক্ষা প্রতিষ্টানের ৫শ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরন করা হয়। ছফিনা নুর ফাউন্ডেনের প্রতিষ্টাতা মমিন আলী ২০০৭ সাল থেকে নিজস্ব অর্থায়নের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com