বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

বাহুবল কলেজে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে এমপি বাবু ॥ ১৮ সালের মধ্যেই বাহুবলের প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌছুবে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৪৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ দীর্ঘ এক যুগ পরে বাহুবল কলেজে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেছেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ‘বাহুবল কলেজ, জাঙ্গালীয়া ও বড়ইউড়ি (আংশিক) গ্রামে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমপি বাবু বলেন- সরকার কলেজে বিদ্যুৎ দিতে ২১ লাখ টাকা খরচ করেছে। আপনারা (শিক্ষার্থীরা) সুশিক্ষায় শিক্ষিত হয়ে শাহ এস এম এস কিবরিয়ার মত লোক হয়ে বেরিয়ে আসবেন, এমনটাই আশাবাদী আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে বাবু বলেন- আগামী ২০১৮ সালের মধ্যেই বাহুবল উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। কারণ শেখ হাসিনা যা বলেন তা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ইউএনও সাইফুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, পল্লী বিদ্যুতের এজিএম মুমিনুল ইসলাম, জাপা নেতা উস্তার মিয়া তালুকদার ও এডঃ জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com